• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে পাকা সড়কে কাদামাটি জনদুর্ভোগ চরমে বেড়েছে সড়ক দুর্ঘটনা

দিনকাল বিডি ২৪ / ২৭৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে পাকা সড়কে অবৈধ যানবাহন থেকে পড়া কাদায় জনদুর্ভোগ চড়মে উঠেছে।প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা।অভিযোগ রয়েছে,স্থানীয় কয়েকজন মাটি ব্যবসায়ী ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন পুরাতন পুকুর পুনঃ খনন এবং আবাদি জমিতে নতুন পুকুর খনন করে আসছে দীর্ঘদিন ধরে।উপজেলার ওইসব পুরাতন ও নতুন পুকুর খননকৃত পচা কাদা এবং নতুন পুকুর খনন করা মাটি বহন করা হচ্ছে অবৈধ যানবাহন ট্রাক্টর ও দশ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাকের মাধ্যমে।

ভুক্তভুগীরা জানান,রাজনৈতিক ছত্রছায়ায় থেকে প্রভাবশালী ওইসব মাটি ব্যবসায়ী এবং যানবাহন মালিকরা তাদের যানবাহনের ডালা খুলে কাদামাটি বহন করার সময় পাকা সড়কের ওপর প্রতিনিয়ত পড়ছে কাদামাটি।পাকা সড়কের ওপর পড়া এসব কাদামাটি দিনের পর দিন জমে থাকায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছ পথচারীরা।

সেই সঙ্গে এসব সড়কে চলাচল করা মটরবাইক এবং অন্যান্য মিনি যানবাহন প্রায়ই দুর্ঘটনার স্বীকার হচ্ছে।এসব দুর্ঘটনায় এ পর্যন্ত নিহতের ঘটনা না ঘটলেও আহত হয়েছে অনেকেই।এদিকে ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা জানান,উপজেলার সদর ইউনিয়নের সারাসন থেকে রাইগাঁ ইউনিয়নের হরিপুর সড়কের ওপর জমে থাকা কাদা সরানোর জন্য সংশ্লিষ্ট যানবাহন মালিককে তিনি নির্দেশ দেন এবং নির্দেশ মোতাবেক শ্রমিক দিয়ে পাকা সড়ক থেকে কাদামাটি সরানো কাজ শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category