• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে প্রাণিসম্পদ সপ্তাহে ডিম খাওয়ানো উৎসব পালিত

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ বুধবার, ১ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ডিম খাওয়ানো উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) বিকেলে এ উপলক্ষে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর মাদ্রাসা ও এমিতখানায় চারশ’ শিক্ষার্থী এবং নাটশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’শ শিক্ষার্থীকে আনুষ্ঠানিভাবে ডিম খাওয়ানো হয়। এ উপলক্ষে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ডিম খাওয়ানো উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, ভেটেরিনারি সার্জন ডা: আল আমিন তাং, সহকারি শিক্ষা অফিসার রঞ্জন কুমার, মহাদেবপুর এনিমেল হেল্থ অফিসার এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মহাদেবপুর ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম ক্কওমি মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মুফতি আব্দুস ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category