• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ফারুক, সম্পাদক আমজাদ নির্বাচিত

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মহাদেবপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ১০ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপুর্ন ভাবে শেষ হয়েছে।৭ ডিসেম্বর রোববার সংগঠনটির লিচুবাগান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এ নির্বাচন পরিচালনায় দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম।খুব সুন্দর পরিবেশে শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে দাবী করে ফরিদুল ইসলাম বলেন,ত্রি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে একে ফারুক হোসেন ২৯৭ ভোটে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারিকুর রহমান বারিক ভোট পেয়েছেন ১৭৮,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৫৮ তারিকুল ইসলাম পলাশ ভোট পেয়েছেন,তপন কুমার হাজরা সাংগঠনিক সম্পাদক পদে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকবর হোসেন ২৭৯ ভোট পেয়েছেন,কোষাধ্যক্ষ পদে খায়রুল ইসলাম ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব আলম শুভ ১৪৪ ভোট পেয়েছেন,ক্রীড়া সম্পাদক পদে কোরবান আলী ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী হায়দার ২৩১ ভোট পেয়েছেন,মহিলা বিষয়ক সম্পাদক পদে রোজিনা খাতুন ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুন হোসনে আরা ২৪১ ভোট পেয়েছেন।এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন,সহ-সভাপতি পদে তপন চন্দ্র দেবনাথ,সহসাধারণ সম্পাদক পদে সানোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে হুমায়ুন কবির ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে পরিমল চন্দ্র রায়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category