• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে উদয়নের বাইসাইকেল বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।২৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান উদয়ন সমিতির (উস) উদ্যোগে প্রায় অর্ধশত বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এসব বাইসাইকেল বিতরণ উপলক্ষে মহিষবাথান উদয়ন সমিতির কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এ বেসরকারি প্রতিষ্ঠানের সভাপতি মকলেছুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।এছাড়াও অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন মহিষবাথান উদয়ন সমিতির নির্বাহী পরিচালক ফজলুল হক মোল্লা,হাতুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, সমিতির ম্যানেজার দুরুল হুদা,ইউপি সদস্য মোরশেদ আলম,সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর বেগম,মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী,সমাজ সেবক বেলাল হোসেন,আব্দুর রব,সুলতান জাভেদ প্রমুখ।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৩ লাখ ৫০ হাজার টাকার অর্থায়নে মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলগামী ৩৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category