• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে সরকারী জমিতে পুকুর খনন,সংখ্যালঘু স্বামী-স্ত্রীকে মারপিটে আহত

দিনকাল বিডি / ৩১১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সরকারী খাস জমিতে পুকুর খননের অভিযোগ দেয়ায় এক সংখ্যালঘু পরিবারের স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনাটি ঘটেছে ১২ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হিন্দু পাড়ায়। এ ঘটনায় ওইদিন রাতে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জানা গেছে উপজেলা শহরের স্কুল পাড়ার বাসিন্দা মৃত এহতেশাম্মেল হকের পুত্র সাকিব হোসেন (২৬)ওই গ্রামের সরকারি রাস্তার খাস জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন শুরু করে। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান সংশ্লিষ্ট খাজুর ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদারের মাধ্যমে ওই পুকুর খনন কাজ বন্ধ করে দেয়। অপর দিকে এ পুকুর খনন কাজ বন্ধের বিষয়ে ওই হিন্দু পাড়ার বাসিন্দা হিরেন্দ্রনাথ দাস ও তার স্ত্রী গীতা রানী দাস সম্পৃক্ততার সন্দেহে সাকিব হোসেন এবং তার সহযোগীরা বেধরক মারপিট করে স্বামী-স্ত্রীকে।এ মারপিটের ঘটনায় স্বামী হিরেন্দ্রনাথ এবং স্ত্রী গীতা রানী দাস আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় হয়েছে।মারপিটের ঘটনায় হিরেন্দ্রনাথ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category