• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫: বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশ ও মাতাজি হাট তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক সেবন ও বিক্রির অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে দণ্ডপ্রাপ্তদের পুলিশ স্কর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহাদেবপুর থানা ও মাতাজি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সিআর সাজা ওয়ারেন্ট মূলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. আতোয়ার রহমানকে (৬৫) গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ভবানীনগর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।
পৃথক একটি মাদকবিরোধী অভিযানে লিচুবাগান এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামি মো. আনোয়ার হোসেন (৩০) ও মো. মাসুদ রানাকে (৩২) মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক প্রত্যেককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া একই অভিযানে মো. আল-আমিন (২৯) ও মো. মেহেদী হাসান (১৯) নামে আরও দুই যুবককে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতারকৃত পাঁচজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category