• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি অবৈধ দখলদার মুক্ত করতে উচ্ছেদ অভিযান

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে সড়ক ও জনপথ বিভাগের বেদখল সম্পত্তি উদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছে অর্ধশতাধিক কাঁচাপাকা দোকান ঘরসহ বিভিন্ন স্থাপনা। এ অভিযানের ফলে একদিকে যেমন সরকারি সম্পত্তি উদ্ধার হলো অপর দিকে উপজেলা শহরের সড়ক গুলোতে প্রায় সময় লেগে থাকা যানজট কমবে বলে আশাবাদী স্থানীয়দের। ৩০ এপ্রিল বুধবার দুপুরে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।এসময় সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি দখল করে নির্মাণকৃত অর্ধশতাধিক কাঁচা-পাকা ঘর ও বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।এ উচ্ছেদ অভিযান চালানোর সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এবং সড়ক ও জনপথ বিভাগের এসডি আহসান হাবীব উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, উপজেলা সদরের শিবগঞ্জ মোড় থেকে বাসস্ট্যান্ড হয়ে ব্রাক মোড়, মাছ চত্বর হয়ে বকের মোড় থেকে থানা মোড় হয়ে নতুন ব্রীজ পর্যন্ত এবং বকের মোড় হয়ে পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় উল্লেখ যোগ্য পরিমাণ সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি বেদখল হয়ে আছে।সুত্রমতে দীর্ঘদিন ধরে বেদখল হওয়া এসব সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তিতে প্রভাবশালীরা বিভিন্ন ধরনের কাঁচাপাকা স্থাপনা নির্মাণ করে ভাড়া দেয়াসহ অনেকে নিজেই ব্যবসা এবং বসবাস করে আসছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category