• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলী নেতা নাঈম, সজীব ও বাপ্পি-সহ গ্রেফতার- ১৯

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাজশাহী কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নাঈম (৩১), ছাত্রলীগ নেতা সজীব (৩২) ও মহানগর শ্রমিক লীগ নেতা বাপ্পি (৪৯) সহ ১৯ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ নাঈমুল হাসান নাঈম, তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাজার হাতা এলাকার মৃত আবু তাহেরের ছেলে এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতা মোঃ তানভীর হাসান সজীব, তিনি একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে এবং সাবেক ছাত্রলীগ নেতা ও এস.কে.এন আরকান উদ্দিন (বাপ্পি), তিনি একই থানার কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিনের ছেলে এবং মহানগর ২২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, মহানগর যুবলীগের সদস্য ও আওয়ামীলীগ কর্মী মোঃ আমিনুল ইসলাম ওরফে মামুন (৪৯) তিনি রাজশাহী একই থানার খরবোনা বাজেকাজলা এলাকার মৃত নুরুন্নবী শেখের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কশিনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, নসারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে রাজশাহী কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নাঈম, ছাত্রলীগ নেতা সজীব ও মহানগর শ্রমিক লীগ নেতা বাপ্পি ও মামুন-সহ অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category