• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদকমুক্ত সমাজ ও স্বাস্থ্য সচেতনতায় রাণীনগরে মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

দিনকাল বিডি 24 / ২৫৫ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ মে, ২০২৬

রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্রীড়ামুখী করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য এক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর উদ্যোগে শনিবার সকালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘সিজন-২’ নামের এই মিনি ম্যারাথনে দেশের ৩৫টি জেলা থেকে আগত পেশাদার ও অপেশাদার প্রায় ৭০০ জন দৌড়বিদ

​শনিবার ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর থেকে সাহাগোলা পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুয়াশা ও ভোরের আলো মাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রানাররা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় মেতে ওঠেন।

​আয়োজকরা জানান, এবারের সিজন-২ এ মোট ৪টি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। ক্যাটাগরিগুলো হলো:১০ কিলোমিটার জেনারেল কাট-অফ টাইম ১ ঘণ্টা ৪০ মিনিট।৫ কিলোমিটার পুরুষ বিগিনার কাট-অফ টাইম ১ ঘণ্টা।৫কিলোমিটার মহিলা কাট-অফ টাইম ১ ঘণ্টা।১ কিলোমির শিশু +কিডস)কাট-অফ টাইম ১ ঘণ্টা।​দৌড় শেষে সকাল সাড়ে ৯টায় রাণীনগর মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাইডো-এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর ডাঃ মোঃ রুমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃরাকিবুল হাসান

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ​রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ হুসাইন​দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সিরাদুজ্জামান সিরাজ জয়​রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুল​উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন​রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ। ​প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের উৎসাহিত করতে রাইডো-এর পক্ষ থেকে আকর্ষণীয় প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category