• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয় রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক মাদক ও জুয়া নির্মুলে খেলা ধুলার কোনো বিকল্প নাই-নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার নাটোরে সফলভাবে চলছে টিকাদান কর্মসূচি: লক্ষ্যমাত্রা প্রায় পৌনে ২ লাখ শিশু নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা পোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বদলগাছীতে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক গুলো বেশীর ভাগ সময় থাকে তালা বদ্ধ মাহমুদুল হক রুবেলকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুরবাসী মহাদেবপুর প্রেস ক্লাবের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

মাদক ও জুয়া নির্মুলে খেলা ধুলার কোনো বিকল্প নাই-নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল

দিনকাল বিডি ২৪ / ২০ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

শেরপুর প্রতিনিধি,

মাদক ও জুয়া নির্মুলে খেলা ধুলার কোনো বিকল্প নাই। খেলা ধুলার মাঠ তৈরি করে কোমলমতি শিক্ষার্থী ও যুব সমাজকে খেলা ধুলায় মনোযোগি করতে হবে। মাদক ও অনলাইন জুয়া বর্তমানে ব্যপক আকার ধারণ করেছে এ থেকে পরিত্রাণ পেতে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে। এছাড়া তিনি শিক্ষা, স্বাস্থ্য, হাতি মানুষমানুষের দ্বন্দ নিরসন, খেলার মাঠ তৈরি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করতে ব্যপক কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। রোববার ১৯ এপ্রিল) বিকালে উপজেলা প্রসাশনের আয়োজনে হলরুম সোমেশ্বরীতে ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল উপজেলার সকল দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ। এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, থানা অফিসার ইনচার্জ নুরুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার কামরুজ্জামান, তাতীহাটি ইউপি চেয়ারম্যান এড. আব্দুর রউফ, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category