• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ শনিবার, ২ মার্চ, ২০২৪

এম আর সাইফুল,মাদারগঞ্জ,জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকার মানোয়ার হোসেন মনিরের নিজ অর্থায়নে ১৫০টি পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী ও দুপুরের খাবার বিতরণ ও আলোচোনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পহেলা মার্চ দুপুরে মানোয়ার হোসেন মনিরের বাড়ীর আঙ্গীনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোছা: আন্না বেগমের সভাপতিত্বে ও জাকারিয়া আলমের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন মো: আল-আমিন হোসেন। আলোচোনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুনারিতলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলাম বিএসসি।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরহাদ হোসেন, পশু চিকিৎসক রফিকুল ইসলাম, মো: জাবিদুল ইসলাম প্রমুখ। সেসময় মো: আলম হোসেন, লেবু মিয়া, রাসেল মিয়া, আলম মিয়া ও ফরিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মনোয়ার হোসেন মনির পেশায় একজন বাস কন্ট্রাক্টটার, তিনি বলেন এলাকার অসহায় মানুষদের জন্য কিছু করতে পেরে আমার অনেক ভাল লাগছে, যাতে পরবর্তীতে আরো বড়পরিসরে এমন আয়োজন করতে পারি তার জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী। পরে ১০০জন মহিলাদের মাঝে শাড়ী ও ৫০জন পুরুষের মাঝে লুঙ্গী ও সকলের জন্য তোবারক বিতরণ করেন। এমন সহযোগিতা পেয়ে আনন্দে একাকার পুরো এলাকার লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category