• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধ, ঘরে আগুন হামলার অভিযোগ সহোদর ২ ভাইয়ের বিরুদ্ধে

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ২ ভাইয়ের বিরুদ্ধে থাকার ঘর পুড়িয়ে দেওয়াসহ ভাইয়ের স্ত্রীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সোমবার রাতে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার আদারভিটা ইউনিয়নের সানাইবান্দা গ্রামের মৃত শফি মন্ডলের ছোট ছেলে আক্বাস আলী ( ৩০) এর সাথে তার ২ ভাই আলী আকবর ( ৩২) ও বিপ্লব ( ৪৫) এর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধা ৭টার দিকে অভিযুক্ত ২ ভাই আলী আকবর ও বিপ্লবসহ তাদের লোকজনরা ভুক্তভোগী আক্কাস আলীর বাড়িতে এসে তার স্ত্রী বছিরা আক্তারের উপর হামলা করে।

এবং হামলা চলাকালিন এক পর্যায়ে তার ঘরে আগুন ধরিয়ে দেন। এতে তার ঘুর পুড়ে যায় এবং কয়েকলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। আশপাশের লোকজনরা আগুন নিভানোর চেষ্টা করে ও গুরুতর আহত আক্কাস আলীর স্ত্রীকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছে। থানায় অভিযোগ হবার পর থেকেই অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category