• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ১ মে, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর:
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১২ টায় মাদারগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ২০২৩-২৪ আর্থিক সাল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা সংরক্ষণ কার্যক্রম বিষয়ক জনসচেতনমুলক সভা ও বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফাইযুল ওয়াসিমা নাহাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য সহকারি পরিচালক মো: মোখলেছুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। সে সময় উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক মুস্তাকিম মাহমুদ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৪ জন প্রান্তিক নিবন্ধিত জেলেকে ১টি করে বকনা বাছুর গরু বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category