• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মশালা

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

এম আর সাইফুল, মাদারগঞ্জঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার নূর আলম, উপজেলা ফরেস্টার সরওয়ার জাহান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে উপজেলার সাতটি ইউনিয়নে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সাত ইউনিয়নে সাতটি দল বিজয়ী হয়। আজকের এই আয়োজনে উপজেলার সাতটি ইউনিয়নের সাতটি দল অংশগ্রহণ করে।

এছাড়াও ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ‘ শীর্ষক আন্তস্কুল বিতর্ক অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে উপজেলার আটটি দল অংশগ্রহণ করে। ‘ডেংগু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক আন্ত কলেজ বিতর্ক অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে চারটি দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category