• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মাদারগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৩৩৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

গত বুধবার ভোর রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ডের সভাপতি, রফিকুল ইসলাম ( ৪২), আদারভিটা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ.লীগের সাংগঠিনক সম্পাদক জামিউল উদ্দিন ( ৪৮), একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলু শেখ ( ৪৫)। আজ সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বাদী হয়ে সম্প্রতি একটি নাশকতার মামলা দায়ের করে। ঐ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের আজ বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category