• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে পুলিশের হ্যান্ডকাপ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

এম আর সাইফুল,জামালপুরঃ

জামালপুরের মাদারগঞ্জে পুলিশের পরিত্যক্ত হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলার তেঘরিয়া বাজারের গিফট কর্ণারের দোকান থেকে পুলিশের পরিত্যক্ত একটি হ্যান্ডকাপ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে হ্যান্ডকাপটি কে বা কাহারা শত্রুতা করে দোকানের টিন ফাঁকা করে ফেলে রেখে যায়।
দোকানদার বেলা ১২ টায় দোকান খোলার পর দোকানের মালামাল পরিস্কার করতেছে এমন সময়ে পুলিশ আসে। দোকানদার নিজেও জানে না এখানে হ্যান্ডকাপ আছে বা দেখেওনি। পুলিশ খুঁজতে খুঁজতে দেখে চেয়ারের উপর একটি পরিত্যক্ত হ্যান্ডকাপ পড়ে আছে, হ্যান্ডকাপটি জব্দ করে পুলিশ। এ সময় পুলিশ প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বাজারের ব্যাবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান তেঘরিয়া বাজারের গিফট কর্ণার থেকে একটি পরিত্যাক্ত হ্যান্ডকাপ পাওয়া যায়। সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আমি নিজে গিয়ে প্রাথমিক অনুসন্ধান করি। দোকানের একাংশ টিন দ্বারা আবৃত ছিল, দেখা যায় ঐ অংশটুকু খোলা, এতে স্পষ্ট বুঝা যাচ্ছে দোকানদার কে ফাঁসানোর জন্য বাহিরে থেকে কোন ব্যক্তি হ্যান্ডকাপটি ঐ দোকানের ভিতরে কোনায় রেখেছে এবং পুলিশকে অবহিত করেছে।

আমরা সরেজমিনে তদন্ত করেছি এবং বিষয়টি ডায়েরিভুক্ত করবো, হ্যান্ডকাপ জব্দ করা হয়েছে, যে সংবাদটি দিয়েছিল তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ সংক্রান্ত বিস্তারিত তদন্ত করে দায়ী ব্যাক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category