• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে প্রাক প্রাথমিকের প্রশিক্ষণ বন্ধ রেখে প্রশিক্ষনার্থীদের নিয়ে আনন্দ ভ্রমনে ইউআরসির কর্মকর্তা

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

মাদারগঞ্জ,জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১৫দিন ব্যপি প্রাক প্রাথমিকের প্রশিক্ষণে আজ ১২তম দিনে স্কুল পরিদর্শনের নামে প্রশিক্ষণ বন্ধ রেখে আনন্দ ভ্রমনে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার।

রবিবার (১০ মার্চ) দুপুরে উপজেলা রিসোর্স সেন্টারে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রশিক্ষণের রুমে তাল ঝুলছে। সেখানে ইউ আর সির অফিস সহকারি ছাড়া কারো দেখা মেলেনি। পরে উপজেলা শিক্ষা অফিসে গিয়েও দেখা মেলেনি সহকারি শিক্ষা অফিসারদের। ইউ আর সি ইন্সট্রাকটর মো: আনোয়ার হোসেনের কাছে ফোন দিয়ে জানতে চায়লে তিনি বলেন যে প্রশিক্ষণার্থীদের নিয়ে ভেলামারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসছি।

সে সময় তিনি কোথায় আছেন জানতে চায়লে শুরু হয় তার কথার জড়তা এবং একপর্যায়ে তিনি শিকার করেন যে প্রশিক্ষণার্থীদের নিয়ে তিনি টাঙ্গাইলের জমিদার বাড়ীর উদ্যেশ্য রওনা দিয়েছেন। ১৫ দিনের প্রশিক্ষণে উপজেলার মধ্যে যে কোন একদিন স্কুল পরিদর্শন করতে পারবে কিন্তু জেলার বাহিরে কোন নিয়মে ভ্রমনে যান জানতে চায়লে ফোন কেটেদেন তিনি।

ভেলামারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার জানান তার বিদ্যালয়ে পরিদর্শনে কেও যায়নি তবে দুজন শিক্ষক সাউন্ড বক্স নিতে গিয়েছিল। এবং সাউন্ডবক্স নিয়ে চলে যায়।সাউন্ডবক্স দিয়ে কি করবেন জানতে চায়লে বলেন যে উনারা জমিদার বাড়ীতে পিকনিকে যাচ্ছেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নুরল আমিন বলেন আপনাদের মাধ্যমে জানতে পারলাম তাদের সাথে কথা বলে জানতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category