• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় মনোয়ারা রকিব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। চরপাকেরদহ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন যৌথভাবে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ সামগ্রী মধ্যে ছিল ৩ কেজি চাল, ৫০০ গ্রাম তেল, ১ চিনি, দুধ, সেমাই ও সাবান।

ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও গুনারিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস প্রমুখ। এসময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ চানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category