• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা, গ্রেফতারের অভিযোগ

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

এম আর সাইফুল, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে সাংবাদিক হৃদয় হাসান ইকবালকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে গ্রেফতারের অভিযোগ উঠেছে। স্থানীয় শ্রমিক দল নেতা শরীফ উদ্দিনের ষড়যন্ত্রে তাকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তারতা পাড়া সকাল বাজার এলাকায় তাকে গ্রেফতার করা হয়। তিনি দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

সম্প্রতি সরকারি ল্যাট্রিন বিতরণে অর্থ আদায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে শরীফ উদ্দিন ও তার সহযোগীরা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে ১৮৬০ পেনাল কোডের ৩৮৫/৫০৬/৩৪ ধারায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পর থেকে শরীফ উদ্দিন হৃদয়কে ফোন করে দেখা করতে বলেন। পরীক্ষার পর তিনি তারতা পাড়া সকাল বাজারে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

সাংবাদিক হৃদয় হাসান বলেন, “আমি নিরপরাধ। যে তারিখ ও সময়ের কথা বলা হয়েছে, তখন আমি পরীক্ষার হলে ছিলাম। দুর্নীতির সংবাদ প্রকাশের কারণেই আমাকে হয়রানি করা হচ্ছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই।”

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। আদালতে পাঠানো হয়েছে।” তবে মামলার বাদী শিমুল মোল্লার ফোন নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত হৃদয় হাসানের মুক্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category