• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বাগাতিপাড়ায় নিলাম বাতিল করে পুনঃ নিলামের দাবি

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ার জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের নিলাম বাতিল করে পুনঃ নিলামের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে উপজেলার জিগরী বাজারে এ মানববন্ধন, শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জিগরী বাজার কমিটির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন,স্থানীয় আবুল বাশার, আলতাব হোসেন, ইসলাম আলী ও ইউসুফ আলী প্রমুখ। বক্তারা বলেন, কাউকে না জানিয়ে ২৪ জানুয়ারি বিধিবর্হিভূত ভাবে চুপি চুপি নিলাম অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া, সঠিক মূল্যে নিলাম না ডেকে নামমাত্র মূল্যে পছন্দের ব্যক্তিকে কাজটি দিয়েছেন নিলাম কমিটির সভাপতি ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। তাই এ নিলাম না মানে পুনঃ নিলামের দাবি জানান।
সরেজমিনে জানা গেছে, জরাজীর্ণ ভবন দেখিয়ে ৬টি কক্ষ ও ১টি শৌচাগারের সরকারি মূল্য বাধা হয়েছে ১৮ হাজার ৯ শত টাকা। ২৪ তারিখের নিলামে সেলিম রেজা নামের ম্যানেজিং কমিটির এক সদস্যকে ২১ হাজার ৬ শত টাকায় কাজটি দেয়া হয়েছে। তবে স্কুল শিক্ষক ও স্থানীয়রা দাবি করছেন, মূল্য নির্ধারণ সঠিক হয়নি।
ব্যাপক প্রচারের ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দেয়া ছিলো বলে দাবি করে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন, সরকারি বিধি মেনে ভবনের মূল্য নির্ধারণ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ) সুরাইয়া মমতাজ বলেন, এলাকাবাসীর মানববন্ধনের কথা শুনেছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category