• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় অবৈধভাবে খননকৃত মাটি ইটভাটায় বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় অবৈধভাবে খননকৃত মাটি ইটভাটায় বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার চৌবাড়িয়া বাজারসংলগ্ন বিল আন্দাসুরা এলাকায় শীব নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে খননকৃত মাটি ইটভাটায় বিক্রি করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘অনুমতি ছাড়া মাটি কর্তন বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশের পাশাপাশি কৃষিজমির মারাত্মক ক্ষতি হয়।’
তিনি আরও বলেন, ‘আইন অমান্যকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category