• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিমাত

দিনকাল বিডি / ২৫৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫” পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মান্দা।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল ও মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার শফিউর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা, প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা একটি মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে দুর্যোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দেয়।

দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category