• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রসাদপুর খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি, প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, বাশিস মান্দা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাষ্টার এনামুল হক, মিলমালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম হেলালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারি জানান, চলতি মৌসুমে প্রসাদপুর খাদ্যগুদামে ১৬৪ মেট্রিকটন ধান ও ১১৭ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত দামে প্রতি কেজি ধান ৩৪ টাকা এবং চাল ৫০ টাকা দরে সংগ্রহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category