• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ইজিপিপি কর্মসূচির আওতায় দুটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং কুশুম্বা ও ভারশোঁ ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এই প্রকল্প দুটি গ্রহণ করা হয়েছে। উদ্বোধিত প্রকল্পগুলো হলো— কুশুম্বা ইউনিয়নের হাড়কিশোর মৌজার গাইডওরা ব্রিজ থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন (ব্যয় ৫৪ লাখ ১১ হাজার ৪৮০ টাকা) এবং বাঁকাপুর মৌজার দফাদারের মোড় থেকে বিলউথরাইল পর্যন্ত খাল পুনঃখনন (ব্যয় ৫৪ লাখ ৬২ হাজার ৯৭৭ টাকা)।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মান্দার কৃষি ও অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। খাল দুটি পুনঃখনন হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা থানার ওসি খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুশুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category