• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট এলাকায় অবস্থিত কয়াপাড়া কামার কুড়ি নূরানী হাফেজিয়া ও ওসমান গণি শিশু সদন মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতারের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে ইউএনও মাদ্রাসা শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বসে ইফতার করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ইফতার আয়োজনে আরও উপস্থিত ছিলেন-উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মাওলানা আল হেলাল জামালী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম আল হেলাল জামালী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “পবিত্র রমজান মাসে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ইফতার করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। সমাজের এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category