• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় কিডনি রোগে আক্রান্ত কলেজ শিক্ষকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি,,
নওগাঁর মান্দা উপজেলায় কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম (৫৪) মারা গেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাহাঙ্গীর আলম মান্দা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সাবেক জনপ্রতিনিধি মরহুম ফয়জুর রহমান মাস্টার ওরফে ফয়েজ চেয়ারম্যানের চতুর্থ পুত্র। তিনি আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, গত কয়েক মাস ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নেন।

মৃত্যুকালে জাহাঙ্গীর আলম স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category