• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অসত্য অভিযোগ; ডিলাররা বলছে ‘সিন্ডিকেটের গল্প অতিরঞ্জিত’

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ সা¤প্রতিক সময়ে মান্দা উপজেলার কৃষি কর্মকর্তা শায়লা শারমিন ও স্থানীয় সার ডিলারদের বিরুদ্ধে সার সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রয়ের অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যে উঠে এসেছে ঘটনাটির অন্য একটি দিক, যেখানে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তারা।

বিসিআইসি এর অনুমোদিত সার ডিলার সাহেদ আলম,বিএডিসি এর অনুমোদিত সার ও কীটনাশক ডিলার আতাউর রহমান ও আলহাজ্ব মকবুল হোসেনসহ অনেকে জানান, সার সরবরাহে কোনো অনিয়ম নেই, বরং চাহিদার তুলনায় সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হচ্ছে। তারা বলেন, “সরকারি বরাদ্দ অনুসারে সারের চালান পাওয়া এবং কৃষকদের কাছে সময়মতো বিতরণ করাই আমাদের মূল উদ্দেশ্য। প্রতিমাসে কৃষি কর্মকর্তাদের কাছে কোনো প্রকার মাসোয়ারা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।”

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানিয়েছেন, “সারের কোনো সংকট নেই এবং যেসব এলাকায় অপ্রত্যাশিত চাহিদা বেড়েছে সেগুলোকে কেন্দ্র করে কিছু লোক মানহানি করতে চাচ্ছে। অভিযোগগুলো মূলত বিভ্রান্তিকর এবং সরবরাহ ব্যবস্থা উন্নত করার জন্য আমাদের কাজ চলছে।”

বিসিআইসির ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি জীবন কুমার কুন্ডু বলেন, “আমরা আইনগত ও নৈতিকভাবে কাজ করে যাচ্ছি। অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ মিথ্যা এবং এসব ভিত্তিহীন অভিযোগের কারণে কৃষক ও স্থানীয় প্রশাসনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে।”

অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী জানান, “সারের সরবরাহ এবং বিক্রয়ে কোনও ধরনের অনিয়ম পাওয়া গেলে অবশ্যই দ্রæত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত দায়েরকৃত কোন লিখিত অভিযোগ হাতে পাওয়া যায়নি।”

সরকারি প্রক্রিয়ায় সারের যথাযথ বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগে কাজ করছে। কৃষি কর্মকর্তারা ও ডিলাররা একত্রে কাজ করে কৃষকদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রতিশ্রæতি ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category