• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও বাইসাইকেল বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৬৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থী ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি বরাদ্দ থেকে ৩৮ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস এবং বালিকা বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয়রা জানান, এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা জীবন আরও সহজ করবে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category