• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় দুই বিশেষায়িত বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ও নুরুল্লাবাদ ইউনিয়নের দুটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ‘আলোর সন্ধানে অটিস্টিক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়’ এবং ‘দক্ষিণ নূরুল্লাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’-এ এসব উপকরণ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, নূরুল্লাবাদ ইউপি চেয়ারম্যান জায়দুর রহমান মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে হারমোনিয়াম, হুইলচেয়ার, হেয়ারিং মেশিন, পিকচার বোর্ড, সাদা ছড়িসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ইউএনও আখতার জাহান সাথী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাভাবিক জীবনে এগিয়ে নিতে এসব উপকরণ তাদের সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category