• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী আহত

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নারী আক্তার বানু বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্বামী আশরাফুল ইসলাম মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলামের বড় ভাই আজিজুল ইসলাম, ভাবি জোৎস্না এবং ভাতিজা আইনাল হকের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। ঘটনার দিন আশরাফুলের নাতনি খেলার ছলে বাড়ির বাইরে গেলে বিষয়টি নিয়ে তার স্ত্রী আক্তার বানু ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়।
এসময় আজিজুল ইসলাম পূর্বের বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে স্ব-পরিবারে বাঁশের লাঠি দিয়ে আক্তার বানুর ওপর হামলা চালান। এতে তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর অভিযুক্ত আজিজুল ইসলাম আহত পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অপরদিকে, আজিজুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দেওয়ার পরেও তার নাম্বারটি বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান আশেকীন বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category