• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময় কৃষির বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে পার্বতীপুরে তৃতীয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা বেদে পল্লীর গৃহবধূর মৃত্যুে: পরিদর্শনে এসপি তারিকুল ইসলাম লালপুর–ঈশ্বরদী মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল ডিভাইডার নির্মাণ এখন সময়ের দাবি জাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্য নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১

মান্দায় বড়পই জাগরণী ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ২৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়পই জাগরণী ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। শুক্রবার সন্ধ্যায় বড়পই জাগরণী ক্লাবের সভাপতি ডিএম আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। বিশেষ করে গ্রামীণ জনপদে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মকলেছুর রহমান (মকে), মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল ও প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং ক্লাবের সাধারণ সম্পাদক খোকন আলী মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিনের এই আয়োজনে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। উৎসবমুখর এই অনুষ্ঠানটি উপভোগ করতে স্থানীয় বিপুল সংখ্যক নারী-পুরুষ সমবেত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category