• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় ‘বীরনিবাস’ প্রকল্প ঘিরে সক্রিয় প্রতারকচক্র;মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকার আহ্বান ইউএনও’র

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের আবাসন প্রকল্প ‘বীরনিবাস’ ঘিরে সক্রিয় হয়ে উঠেছে এক প্রতারকচক্র। তারা মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের ফোন করে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা দাবি করছে বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী তাঁর অফিসিয়াল ফেসবুক আইডি ‘উপজেলা নির্বাহী অফিসার মান্দা’ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে ইউএনও বলেন, “মান্দা উপজেলায় ‘বীরনিবাস’ প্রকল্পের আওতায় গৃহ পাইয়ে দেওয়ার মর্মে এক শ্রেণির প্রতারকচক্র সক্রিয় হয়েছে। তারা মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কাছ থেকে টাকা দাবি করছে। এ বিষয়ে কেউ যেন কোনো আর্থিক লেনদেন না করেন।”
তিনি আরও জানান, বর্তমানে মান্দা উপজেলায় ‘বীরনিবাস’ প্রকল্পের কোনো নতুন কার্যক্রম চালু নেই।
ইউএনও বলেন, “আমার দায়িত্ব গ্রহণের পর থেকে এই প্রকল্পের কোনো নতুন কার্যক্রম শুরু হয়নি। এটি সম্পূর্ণ সরকারি উদ্যোগে বাস্তবায়িত প্রকল্প এখানে কোনো আর্থিক লেনদেনের প্রশ্নই আসে না।”
তিনি মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “কেউ যদি ‘বীরনিবাস’ প্রকল্পের নামে টাকা দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে জানান।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি প্রতারণা থেকে সাবধান থাকার বিশেষ আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category