• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় মা- শিশু ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৭৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আয়োজনে মা- শিশু ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার গণেশপুর ইউনিয়নে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ,সতীহাট শাখায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ স্বাস্থ্য ক্যাম্পে ২৬০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
একদিন ব্যাপী আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন,নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ শিশু সার্জন ডাঃ আব্দুস সাত্তার এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মুজাক্কির রহমান। এসময় উপস্থিত ছিলেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক কামাল হোসেন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মামুনুর রশিদ, সতীহাট শাখার শাখা ব্যাবস্থাপক নুরুজ্জামান, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু,সমৃদ্ধি কর্মসূচির স¦াস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমিন আক্তার এবং ডাঃ জাকিয়া সুলতানা প্রমূখ।
উল্লেখ্য, গ্রামীণ জনপদে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পেয়ে খুশি সেবা প্রত্যাশীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category