• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহানগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (স্কুলব্যাগ-ডায়েরি-কলম-স্কেল-হার্ডবোর্ড) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে অত্র বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এরপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অপরদিকে, শোকাবহ আগস্ট এর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে ১নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান (সুমন) এর পক্ষ থেকে রবিবার দিনব্যাপী ভারশোঁ ইউনিয়ন পরিষদে এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
এসময় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ভারশোঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এবং মহানগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (সুমন), বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রউফ,ভারশোঁ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দলিল উদ্দিন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category