• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা

দিনকাল বিডি ২৪ / ২৬৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে চার ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার সতিহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।
এ সময় নওগাঁ জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক শাকিব আহম্মেদ এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানে চারটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার প্রমাণ পাওয়ায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী বলেন, “ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী আজকের এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category