• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ ও স্কাউটদের প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিবর্ণ ও ক্ষয়প্রাপ্ত জাতীয় পতাকার পরিবর্তে নতুন পতাকা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরুর আগে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের প্রচলন থাকলেও, সময়ের সাথে অনেক পতাকা নষ্ট হয়ে যাওয়ায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর তত্ত্বাবধানে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নতুন পতাকা পৌঁছে দেওয়া হয়।
এদিকে উপজেলা স্কাউট, মান্দার উদ্যোগে দিনব্যাপী এক প্রস্তুতিমূলক কর্মশালার আয়োজন করা হয়। আসন্ন জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষাকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়। সম্প্রতি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য পরীক্ষায় মান্দা উপজেলা থেকে রেকর্ডসংখ্যক ২৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
স্কাউটদের মানোন্নয়ন ও প্রস্তুতি জোরদারে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রশাসন আশা করছে, এবার জাতীয় পর্যায়ে মান্দা উপজেলা থেকে ভালো ফলাফল অর্জিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category