• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৬৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় মান্দা উপজেলা শিক্ষক সমিতির হলরুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহারুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব এমদাদুল হক মাস্টারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ।
সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল আজম টুটুল।
সভায় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শামসুল ইসলাম বাদল, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন সাজু, তালহা জোবায়ের, নূরুল ইসলাম ও সদস্য কামাল হোসেন জুয়েল।
সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category