• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মান্দায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় নওগাঁর মান্দায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার বিজয়পুর সূর্যসেনা ফোরাম (মহিলা সংগঠন) চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার শরিফুল ইসলাম, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) ডা. জয়নাল আবেদীন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অলিভ গোবিন্দ, পরিসংখ্যান কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক হারেজ আলী প্রমুখ।
উদ্বোধনকালে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, মান্দা উপজেলায় ২৮ হাজার ৭২৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এ টিকার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, শিশুরা বর্তমানে হাম রোগে আক্রান্ত হওয়ার এবং গুরুতর জটিলতায় ভোগার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং পুষ্টির ঘাটতির কারণে এ ঝুঁকি বেশি থাকে। তাই ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category