• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে বাসার সামনে থেকে চোখের পলকের মধ্যে মোটরসাইকেল চুরি রাণীনগরে অসহায় নারীর ৬০ শতাংশ জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’: সন্তানদের মুখে মায়ের নির্যাতনের বর্ণনা নেত্রকোণায় বোরো সংগ্রহ শুরু, কৃষকের ধানে মিলবে ন্যায্য মূল্য: প্রতিমন্ত্রী নওগাঁর মান্দায় ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দীর্ঘ আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা শেরপুর সীমান্তে বিজিবির জালে মানব পাচার চক্রের ‘গডফাদার’ ফারুক আটক শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৭ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কবুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া এলাকার জিতেন্দ্রনাথ ঋষি (৫০) ও নিরঞ্জন ঋষি (২২)। এ ঘটনায় মান্দা থানায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে কবুলপুরগামী রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় জিতেন্দ্রনাথ ঋষি এবং নিরঞ্জন ঋষিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোউর চন্দ্র নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যান।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি কালো হাতব্যাগ জব্দ করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর রোববার তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category