• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মান্দায় অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

মান্দা (নওগাঁ ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার সতীহাটে একতা প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় একতা প্রতিরোধ কমিটির সভাপতি আফাজ উদ্দিন মুন্সি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি ও একতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কমরেড সেকেন্দার আলী,বিশিষ্ট ধান ব্যাবসায়ী হুমায়ন কবির মঞ্জু এবং মহসীন আলী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, কমরেড আবুল হোসেন, বুলবুল আহম্মেদ,আব্দুল কুদ্দুস,বাবুল হোসেন,নাহিদ হোসেন এবং মোসলেম আলী প্রমূখ।

বক্তারা বলেন,গত ২৫ জুন (মঙ্গলবার) বিকেলে উপজেলার সতীহাটের ইজারাদার কর্তৃক বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি ও একতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মন্ডলকে লাঞ্চিত করার বিচার ও নির্ধারিত টোলহারে টোল আদায়ের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এর সুরাহা না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, সিপিবি মান্দা উপজেলা শাখা মান্দার বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ সভা-সমাবেশ,স্মারকলিপি প্রদানসহ লড়াই সংগ্রাম করে আসছে। এরই ধারবাহিকতায় সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায় এবং সরকারি টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড প্রতিটি বাজারে টাঙ্গানোর দাবীতে গত ২০১৬ এ সালে কমিটি গঠিত হয়। সেসময় থেকে অধ্যবধি তারা অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category