• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ৭২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মান্দা উপজেলা শাখার আয়োজনে জামায়াতের পার্টি অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রসাদপুর বাজারের বিভিম্ন সড়ক প্রদক্ষিণ করার পর বেলা ১১ টার দিকে প্রসাদপুর চৌরাস্তা মোড়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান এর সঞ্চালনায় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মান্দা উপজেলার শাখার সভাপতি মাহবুব আলম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দীয় শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার মুহাঃ আব্দুর রাকিব।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর ডাঃ মাওলানা মো. আমিনুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহ-সেক্রেটারী রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি আমিনুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মান্দা উপজেলা শাখা (পশ্চিম) এর সভাপতি মাহমুদুল হাসান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category