• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মান্দায় ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে একটি পরীক্ষা কেন্দ্রে তালা ভেঙে অধ্যক্ষের কক্ষে প্রবেশের অভিযোগ!

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় একটি পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে সঙ্গে নিয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা কেন্দ্র পরিদর্শনে যান। তারা অধ্যক্ষের কক্ষ বন্ধ দেখতে পান। এ সময় তারা কক্ষের তালা ১০ মিনিটের মধ্যে খুলে দেওয়ার জন্য কেন্দ্রসচিব ও সহকারী প্রধান শিক্ষককে নির্দেশ দেন। তারা খুলে দিতে না পারায় কক্ষের তালা ভেঙে ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার কক্ষের ভেতরে প্রবেশ করেন।

কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানের সব শ্রেণিকক্ষ পরীক্ষা গ্রহণের কাজে ব্যবহৃত হয়ে আসছে। পরীক্ষার কোনো দায়িত্বে না থাকায় গত রোববার ও মঙ্গলবার পরীক্ষা চলাকালে আমি প্রতিষ্ঠানে উপস্থিত ছিলাম না। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে আমার অনুপস্থিতিতে ইউএনওর নির্দেশে আমার কক্ষের তালা ভাঙা হয়েছে। এ সময় একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’কেন্দ্রসচিব আবদুস সামাদ জানান, ম্যাজিস্ট্রেট শামীম রেজা উপস্থিত থেকে প্রতিষ্ঠানের একজন দপ্তরিকে দিয়ে তালাটি ভেঙে ফেলেন। পরে ওই কক্ষে কিছুক্ষণ অবস্থানের পর তারা বেরিয়ে যান। এ সময় তিনিসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা বলেন, ‘পরীক্ষা পরিচালনার কাজে ব্যবহারের জন্য অধ্যক্ষের কক্ষের তালা ভাঙা হয়েছে। এতে আইনের ব্যত্যয় ঘটেছে কি না, বলতে পারছি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category