• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মান্দায় কলার পাতা নেওয়াকে কেন্দ্র করে বিরোধে আহত ২

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধি,,

নওগাঁর মান্দায় কলার পাতা নেওয়াকে কেন্দ্র করে বিরোধে ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার সকালে উপজেলার ৫ নং গনেশপুর ইউনিয়নের সতীহাটে এ ঘটনা ঘটে।
কলাহাটের ইজারাদার লালবর বলেন,এঘটনায় আহতরা হলেন, মান্দা উপজেলার গনেশপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে পারভেজ (২৬) এবং পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার শ্রীনগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে কালাম (৩৮)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সতীহাটে সপ্তাহে ৩ দিন কলা বেচা-কেনা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল ১০ টার দিকে সতীহাট কলাহাটিতে কলা কেনা-বেচার এক পর্যায়ে কালাম নামে এক কলা ব্যাবসায়ী কলা কেনার পর তা কলার পাতা দিয়ে ঢেকে রাখেন। সেখান থেকে পারভেজ নামের এক কলা ব্যাবসায়ী অনুমতি ছাড়াই দু’টো কলার পাতা নেয়। এতে কালাম ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তি করার সময় তার হাতে থাকা কলার কাঁধি কাটা হাসুয়া লেগে পারভেজের পিঠ কেটে যায়। এরপর বিষয়টি জানতে পেরে পারভেজের বাবা আতোয়ার রহমান ১০/১৫ জন লোক ডেকে এনে কালামের উপর অতর্কিত হামলা চালায়। এসময় চৌখুন্ডির ফ্যান ঝুলানো রড় দিয়ে কালামের মাথায় আঘাত করায় তার মাথা ফেটে যায়। আহতদের উভয়কে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরে প্রস্তুতি চলছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category