• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় তৃষ্ণার্তদের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে নওগাঁর মান্দা উপজেলা সদরে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত কর্মজীবীদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নওগাঁ জেলা শাখা। শনিবার দুপুরে জেলা ড্যাবের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু’র ব্যবস্থাপনায় মান্দা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সহযোগিতায় প্রসাদপুর চৌরাস্তার মোড়ে শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজ্জাদ আহমেদ, স্বেচ্ছাসেবক দল মান্দা উপজেলা শাখার সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক,যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের, শামিম হোসাইন সাজু, উপজেলা যুবদলের সদস্য আনারুল ইসলাম, যুবনেতা আল মামুন, পিনাকী কবিরাজ,শ্রমিক দলের সহ-সভাপতি হায়দার আলী, পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মাসুদ,স্বেচ্ছাসবক দল নেতা কামাল হোসেন জুয়েল, ছাত্রদলের অন্যতম নেতা রিসালাত-ই সাজিদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category