• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ

দিনকাল বিডি ২৪ / ২২২ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জুন, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের বালুবাজার কিন্ডার গার্টেন স্কুল মাঠে এ কর্মসূচি পালিত হয়। এসময় সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় ও সভাপতি,সাবেক চেয়ারম্যান, অধ্যাপক ইলিয়াস খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওঃ মাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,অত্র সংগঠনের সেক্রেটারী এ্যাড.ওয়ালিউল্লাহ,সদস্য আরিফ বিল্লাহ,গোলাম মোস্তফা,খালেদ হাসান শিপন,আব্দুর রহমানসহ শুভাকাক্সক্ষী জাহিদ হোসেন এবং জাকারিয়া প্রমূখ।
স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি ইলিয়াস খাঁন বলেন, প্রান্তিক-দরিদ্র পরিবারসমূহের স্বাবলম্বীকরণ কল্পে ছাগল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এর আগেও রামাজান প্যাকেজে ২০০ জনকে ২ হাজার টাকার পন্য সামগ্রী,ঈদ প্যাকেজে ২০০ জনকে ৭০০ টাকার পন্য সমাগ্রীসহ শীতবস্ত্র,ছাগল, খাওয়ার স্যালাইন এবং পানি বিতরণ করা হয়। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category