• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ১০ জুন, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ঈদুল আজহাকে সামনে রেখে ট্রাফিক ও পুলিশের যৌথ চেকপোষ্টে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ফেনসিডিল বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে দুই মাদক কারবারী পালিয়ে যায়।
সোমবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট এলাকায় চেকপোষ্টে ফেনসিডিলসহ এ্যাপাচি আরটিআর নামের রেজিস্ট্রেশনবিহিন মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দেলুয়াবাড়ির দিক থেকে একটি মোটরসাইকেলকে থামানোর জন্য সিগন্যাল দেন ট্রাফিক পুলিশ। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলটি ফেলে দুই আরোহী দৌড়ে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সাইডবক্স ও সিটের নিচ থেকে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category