• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ শনিবার, ৮ জুন, ২০২৪

মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন তোফা, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উত্তম কুমার সরকার ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আরফানা বেগম ফেন্সি নির্বাচিত হয়েছেন।

এনির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা হেলিকপ্টার প্রতীকে ২৪৮৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২৪২২১ ভোট। এছাড়াও নিউইয়র্ক আওয়ামীলীগের সিটি শাখার অর্থ বিষয়ক সম্পাদক সাবেক এমপি পুত্র শেফায়েত জামিল প্রামানিক (সৌরভ) মটরসাইকেল প্রতীকে ১৯৯৫০ ভোট পেয়ে তৃতীয়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এমদাদুল হক দোয়াত-কলম প্রতীকে ১৩৯৮১ ভোট পেয়ে চতুর্থ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দীন মন্ডল ঘোড়া প্রতীকে ১৯৪৫ ভোট পেয়ে পঞ্চম এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সদ্য বহিস্কৃত নেতা মনোজিৎ কুমার সরকার কাপ-পিরিচ প্রতীকে মাত্র ৮১৫ টি ভোট পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উত্তম কুমার সরকার টিউবওয়েল প্রতীকে ৪০৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ১৪৬২০ ভোট। এছাড়াও জাহাঙ্গীর আলম চৌধুরী চশমা প্রতীকে ১৪২৯১ ভোট পেয়ে তৃতীয় এবং এরশাদ আলী বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ১১২৫৮ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরফানা বেগম ফেন্সি পদ্মফুল প্রতীকে ৩৩১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহবুবা সিদ্দিকা রুমা পেয়েছেন ২৩২৭৯ ভোট। এছাড়াও মোমেনা খাতুন হাঁস প্রতীকে ১৭৩০৮ ভোট পেয়ে তৃতীয় এবং সন্ধ্যা রানী দে কলস প্রতীকে ৮২৮০ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন।

উল্লেখ্য, বুধবার (৫ জুন) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অত্র উপজেলার ১৪ টি ইউনিয়নের ১১৭ টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ১১ টার দিকে বে-সরকারিভাবে
ফলাফল ঘোষনা করা হয়। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৩ হাজার ৩৩৩জন। ভোট আদায়ের হার ছিল ২৭. ৩৯%।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category