• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

মান্দা সোনালী ব্যাংক শাখায় প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় মেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুন, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর মান্দা সোনালী ব্যাংক লিমিটেড শাখায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রকাশ্যে ঋণ বিতরণ ও আাদায় মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪জুন মঙ্গলবার মান্দা শাখার আয়োজনে এ কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস উদ্বোধন করেন। উল্লেখ্য আজ এই শাখায় আজকের মেলায় ঋণ বিতরণ করা হয়েছে ২৯.৫০ লক্ষ টাকা এবং খেলাপি ঋণ আদায় হয়েছে ৯.৮৫ লক্ষ টাকা।শাখা ভবনে অনুষ্ঠিত প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় মেলায় শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রন্সিপাল অফিসার দেওয়ার বদরুদ্দোজারা সঞ্চালনায় সভাপতিত্ব করেন

ডেপুটি জেনারেল ম্যানেজার ওলিউজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস, নওগাঁ এর এজিএম আহসান রেজা, জিএম অফিস, রাজশাহীর মামুন অর রশিদ, পিও, নওগাঁ এর টাস্কফোর্স সদস্য মাহমুদুল হাসান, শাহাদত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঋণগ্রহীতাগণ ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে মেলায় উপস্থিত সকল গ্রাহককে আমানত হিসাব খোলা, ঋণ গ্রহণ ও সময়মত পরিশোধ করা ও ব্যাংকের সকল আধুনিক সার্ভিস গ্রহণের মাধ্যমে ব্যাংকের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে শেষে জিএম খোকন চন্দ্র বিশ্বাস ও ডিজিএম ওলিউজ্জামান এর পক্ষ থেকে মান্দা শাখাকে ২৬ মে পর্যন্ত খেলাপি ঋণ আদায়ের শতকরা হারে ১ম হওয়ায় সম্মাননা পুরস্কার প্রদান করে। এছাড়াও শাখার Employee of the month May-2024 এর পুরস্কার তুলে দেওয়া হয় শাখার সিনিয়র অফিসার আলমগীর হোসেনের হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category