• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৮০ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি,

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতী” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার মিরপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালী উপজেলা পরিষদের ভবন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. নাজমুল ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পিযুষ কুমার সাহা ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। আলোচনা সভা শেষে প্রদর্শনীর বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। এছাড়াও কুষ্টিয়া জেলার প্রতিটা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category