• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মীরসরাইয়ের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন চট্টগ্রাম শহরে আটক, আবার ছেড়ে ও দেয়া হয়েছে রহস্য জনকভাবে!

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অত্যাধিক দোর্দণ্ড প্রভাব বিস্তারকারী হিসেবে সর্বজন বিদিত উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের অধিবাসী এস এম আবুল হোসেন নামক এক আওয়ামী লীগ নেতাকে গতকাল সন্ধ্যার দিকে চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকা থেকে আটক করা হয়েছে বলে কয়েকজনের ছবি ও ভিডিও সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পোষ্টে দেখা গেলো। খবরে জানা গেছে, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং অতিত সময়ের ক্ষমতার অপব্যবহার কারী- দোর্দণ্ড প্রভাব বিস্তার কারী মীরসরাই উপজেলার ১নং ইউনিয়নের বাসিন্দা এবং দল ক্ষমতার সুবাদে ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার খায়েসধারী এস এম আবুল হোসেন কে চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকা থেকে কে বা কারা আটক করেছে।
কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেকেই বলেছিলো যে, পরোক্ষণে টাকার বিনিময়ে তাকে ছেড়ে ও দেয়া হতে পারে। তা অবশ্য, শেষ পর্যন্ত সত্যতআয় পর্যবসিত হয়ে গেলে!? এ প্রতিবেদক এর আগে আরো বহুবার লিখছিলেন এবং আরো লিখার ও আশা অন্তরের মধ্যে লালন করে যাচ্ছেন যে- বিএনপি’র নেতা-কর্মীদের চেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনেক ভালো। কারণ হিসেবে নিঘুড় ভাবে ভাবনায় রাখলে দেখা যাবে যে,-আজ যদি আওয়ামী লীগ নেতা না হয়ে ওই আবুল হোসেন বিএনপি’র কোনো নেতা হতো তাহলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের কে টাকা দিয়ে পার পেতে চাইলে ও কিন্তু তারা ছাড়তো না। তারা বলতো-তোর থেকে টাকা আমাদের দরকার নেই, টাকা আমাদের জন্য অন্য ভাবে আসবে আগে তোকে দেখে নেবো। আর বিএনপি’র নেতা-কর্মীরা টাকা পেলে-ই সন্তুষ্ট!! আর সেটা-ই হয়তো আওয়ামী লীগ নেতা আবুল হোসেন কে আটক এবং ছেড়ে দেয়ার ঘটনা! অবশ্য, এখনো কনফার্ম নয় যে, উক্ত আওয়ামী লীগ নেতা আবুল হোসেন কে, কে বা কারা এবং কি জন্য আটক করলো। এবং আবার তাকে কি কারণে ছেড়ে ও বা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category